৮০ মণ জাটকা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে গতকাল বুধবার ভোরে একটি লঞ্চে অভিযান চালিয়ে ৮০ মণ জাটকা জব্দ করে কোস্টগার্ড। পরে উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামানের উপস্থিতিতে চর মুক্তারপুরে জাটকাগুলো মাটিচাপা দেওয়া হয়।কোস্টগার্ডের কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি বন্ধন লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়।