৮০ যুগ্ম সচিবের পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনের ৮০ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, গত নভেম্বর মাসে এই পদে পদোন্নতি হওয়ার কথা থাকলেও দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিষয়টি ঝুলে যায়। নতুন মন্ত্রিসভার শপথের এক দিন পর আজ সরকার প্রশাসনের উচ্চপর্যায়ে এই পদোন্নতি দিল।

জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার ‘প্রথম আলো’কে বলেন, যাঁরা যোগ্য ছিলেন তাঁদের সবাইকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আপাতত আগের পদেই দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।