৮০ শতাংশ জমিতে ব্রি ধানের চাষ হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ ধানের জমিতে ব্রি উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের চাষ হয়। দেশের মোট উৎপাদিত ধানের ৯০ ভাগ আসে এসব জমি থেকে। তাই আবাদি জমির পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও চার দশক আগের তুলনায় দেশে ধান উৎপাদন প্রায় তিন গুণ বেড়েছে। গতকাল রোববার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ব্রি এ পর্যন্ত চারটি হাইব্রিডসহ ৫৭টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এসব ধান সনাতন ধানের জাতের তুলনায় দুই-তিন গুণ বেশি ফলন দেয়। কর্মশালায় গত এক বছরে ব্রির গবেষণা কার্যক্রমের পাশাপাশি দেশের জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের চার দশকের অর্জন ও অগ্রগতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।