৮০ শিশু পেল ঈদের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের তুলাগ্রাম আশ্রয়ণকেন্দ্রের ৮০ জন শিশুর মধ্যে নতুন পোশাক বিতরণ করেছে ফরিদপুর প্রথম আলো বন্ধুসভা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত মঙ্গলবার বন্ধুসভার ১৬ সদস্যের একটি দল দুই মাস থেকে ১৫ বছর বয়সী ওই সব দুস্থ শিশুর মধ্যে এ পোশাক বিতরণ করে। ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সভাপতি মো. জাহিদ হোসেন বলেন, বন্ধুসভার সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে এবং তাঁদের উপদেষ্টা ও সমমনা শুভানুধ্যায়ীদের কাছ থেকে মোট ১৫ হাজার ১১০ টাকা সংগ্রহ করেন। তা দিয়েই নতুন জামাকাপড় কেনা হয়েছে।