৮০ হাজার মিটার কারেন্ট জাল আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল রোববার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইফুর রহমান। মো. সাইফুর রহমান জানান, এসব জালের মূল্য প্রায় ৪৫ লাখ ৬০ হাজার টাকা। এগুলো জেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।