প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল মুদ্রা ব্যবসায় জড়িত সন্দেহে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা ও ফিরোজাবাদ শহরে ৮০ জন ‘বাংলাদেশি’ নারীর ওপর কড়া নজর রাখছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল আগ্রায় এনআইএ দলকে সহায়তাও করছে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে আগ্রায় জাল মুদ্রা লেনদেনের অভিযোগে ‘বাংলাদেশি’ এক নারীর গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশের পর এনআইএ এ বিষয়ে তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে আগ্রা ও ফিরোজাবাদে ৮০ নারীর ওপর নজর রাখা হচ্ছে। ইন্ডিয়া টুডে