৮০টি প্রকল্পের টাকা বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) বিশেষ কর্মসূচির অধীন ৮০টি প্রকল্প বাস্তবায়নে দিনাজপুরের বিরল উপজেলায় ১৭ লাখ ৫৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী প্রকল্পের সভাপতি ও সম্পাদকের হাতে এ চেক তুলে দেন। একই অনুষ্ঠানে তিনি উপজেলার ১৫টি গ্রামের ৫০০টি বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগের উদ্বোধন করেন।
ইউএনও এ বি এম রওশন কবীরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আবদুস সবুর এ সভা পরিচালনা করেন।