৮০টি সংগঠন নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী প্রায় ৮০টি সংগঠন নিয়ে জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।
‘রুখো জঙ্গিবাদ—বাঁচাও বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে রাজশাহীর ১৪ দলের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সাম্যবাদী দলের সম্পাদক কমরেড মাসুদ রানার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।