৮১ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন জানান, সোমবার রাতে পুলিশ পাঁচটি উপজেলায় অভিযান চালায়। সদরে ৩৯ জন, শিবগঞ্জে ২৯ জন, নাচোলে পাঁচজন, ভোলাহাটে পাঁচজন ও গোমস্তাপুরে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের ১০ জন জামায়াত-শিবিরের কর্মী। বাকিরা বিভিন্ন মামলার পলাতক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাঁদের বেশির ভাগই মাদক ব্যবসা ও চোরাচালান মামলার আসামি।