৮২ ঘণ্টা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীর কারণে বগুড়ার শিবগঞ্জে প্রায় ৮২ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। তাই এ এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েন। শিবগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিপি) সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝড়ের কারণে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় অনেক গাছ ও ডালপালা বিদ্যুতের তারের ওপর পড়ে। বিদ্যুতের অনেক খুঁটিও উপড়ে যায়। পরে গত মঙ্গলবার ভোর চারটার দিকে বিদ্যুৎ-সংযোগ চালু করা হয়। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি|