৮২ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকেশ্বরী মিলস উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ৮২ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার পুনর্মিলনী ও আলোচনা সভা হয়েছে। এতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। সভায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান। প্রধান আলোচক ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান, ইউএনও মৌসুমী হাবিব, বন্দর থানার পরিদর্শক মহিউদ্দিন অটল, ওসি আবুল কালাম, ধামগড় ইউপির চেয়ারম্যান মাসুম আহাম্মেদ, কাউন্সিলর এনায়েত হোসেন, হোসনে আরা প্রমুখ।