৮৩ জন অতিরিক্ত সচিব হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসনের ৮৩ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ ছাড়াও আরও দুই কর্মকর্তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এ দুজন বিদেশে থাকায় আজকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শিগগিরই জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব এবং উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হবে। বেশ কিছুদিন ধরে প্রশাসনের এ পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে।