৮৪ কেজি আলুর দাম ৫০ টাকা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশ্চিত লোকসানের কথা ভেবে জয়পুরহাটের আক্কেলপুরে একটি হিমাগারে রাখা ১৫ হাজার বস্তা আলু কেউ তুলতে আসছে না। হিমাগার কর্তৃপক্ষ খরচা ওঠাতে প্রতি বস্তা আলু (৮৪ কেজি) ৫০ টাকায় বিক্রি করছে।গোপীনাথপুর হিমাগার সূত্রে জানা গেছে, চলতি বছর এই হিমাগারে ৯০ হাজার বস্তা আলু সংরক্ষণ করা হয়। এসব আলু তুলতে গত ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ৭৫ হাজার বস্তা আলু তুলে নেন মালিকেরা। বাকি আলু কেউ তুলতে আসেনি। হিমাগারের ব্যবস্থাপক হাতেম আলী মণ্ডল জানান, হিমাগারের খরচ ওঠাতে তাঁরা প্রতি বস্তা আলু ৫০ টাকায় বিক্রি করছেন। অথচ একটি খালি বস্তার দাম ৭০ টাকা।