প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ৮৪০ শিক্ষার্থীর জন্য কাল মঙ্গলবার থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। পরদিন বুধবার থেকে শিক্ষা কার্যক্রম চালু হবে। দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের কারণে প্রায় ৪৭ দিন ওই দুই বর্ষের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ ছিল।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর প্রথমে এই দুই বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ২৮ ফেব্রয়ারি শুরু হওয়ার সময় নির্ধারিত ছিল। কিন্তু আবারও সহিংসতার আশঙ্কায় পিছিয়ে তা ১৬ মার্চ করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র জানায়, এই দুই ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আবার যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে সে জন্য ক্যাম্পাসে আগামী এক মাস পুলিশ মোতায়েন রাখা হতে পারে।