৮৪০ শিশুশিল্পীকে ঈদ উপহার দিল আরশিনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের লোকসংগীতচর্চা ও গবেষণাকেন্দ্র ‘আরশিনগর’-এর উদ্যোগে ৮৪০ জন শিশুশিল্পীর হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের তালুক খুটামারা এলাকায় সংগঠনের কার্যালয়ে উপহার হিসেবে সেমাই ও চিনি বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
ফেরদৌসী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরশিনগরের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লোকসংগীতশিল্পী বাদশা আলম। বাদশা আলম বলেন, প্রতিবছরের মতো এবারও ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে লালমনিরহাটের ১০টি এবং কুড়িগ্রামের সাতটি গুরুগৃহে লোকসংগীত শিক্ষারত ৭ থেকে ১৭ বছর বয়সী ওই ৮৪০ শিশুর প্রত্যেককে ৮০০ গ্রাম সেমাই এবং এক কেজি করে চিনি দেওয়া হয়েছে।