৮৫ লাইসেন্স দিলে অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্তসংখ্যক গেটওয়ে লাইসেন্স দিলে টেলিযোগাযোগ খাতে ‘অসুস্থ প্রতিযোগিতা’ শুরু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করে আইএসপিএবি। সংগঠনটির সভাপতি আখতারুজ্জামান জানান, অতিরিক্তসংখ্যক গেটওয়ে লাইসেন্স দিলে বিদ্যমান প্রতিষ্ঠানগুলো ব্যবসার স্বার্থে অবৈধ উপায়ের আশ্রয় নেবে।বাজার ভারসাম্য হারাবে বলে আশঙ্কা জানিয়ে সংগঠনের সহসভাপতি সুমন আহমেদ জানান, প্রতিযোগিতার কথা বলে অতিরিক্ত লাইসেন্স দিলে ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের জন্য ‘শোচনীয় দুর্যোগ’ তৈরি হবে।ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) জন্য ২৫টি, ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) জন্য ২১টি ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) জন্য ৩৯টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে বৃহস্পতিবার বিটিআরসিতে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।সংবাদ সম্মেলনে নতুন কোনো আইআইজি লাইসেন্স না দিয়ে আইএসপিদের সরাসরি বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বা ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেব্ল (আইটিসি) লাইসেন্সধারীদের মাধ্যমে সরাসরি ইন্টারনেটের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি দেওয়ার সুপারিশ করা হয়। নতুন আইসিএক্স লাইসেন্স না দিয়ে বিদ্যমান আইসিএক্স অপারেটরদের সেবার মান নিশ্চিত করতে বলা হয়। ইন্টারনেটসেবা দিতে দেশে এখন ৩০টি আইএসপি প্রতিষ্ঠান কাজ করছে উল্লেখ করে সুমন আহমেদ জানান, ৩৯টি আইআইজি লাইসেন্স দেওয়া হলে কীভাবে তারা ব্যবসা করবে, তা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।