৮৫ শতাংশ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ৮৫ ও ঘোড়াঘাটে ৭৯ শতাংশ ভোটার তাঁদের ভোট দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইছাহাক আলী সরকার প্রথম আলোকে বলেন, এই উপজেলায় তিনটি ইউনিয়নে ওই নির্বাচন হয়। এতে গড়ে ৮৫ শতাংশ ভোটার ভোট দেন। জানতে চাইলে ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল হক প্রথম আলোকে বলেন, এই উপজেলার চারটি ইউনিয়নে ওই নির্বাচন হয়। ওই চার ইউনিয়নে গড়ে ৭৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।