৮৫তম জন্মদিনে দাদাভাইকে স্মরণ
‘বাক বাকুম পায়রা/ মাথায় দিয়ে টায়রা/ বউ সাজবে কাল কি/ চড়ব্রেসোনার পালকি’ কিংবা ‘হাসতে নাকি জানেনা কেউ/ কে বলেছে ভাই/ এই দেখনা কত হাসির খবর বলে য াই’—ছোটকালে পড়া এসব ছড়া সবার জানা। কিন্তু এসব ছড়ার লেখক কে, তাঁর নাম অনেকেরই অজানা। সেই ছড়াকার, শিশুসাহিত্যিক হচ্ছেন রোকনুজ্জামান খান। ‘দাদাভাই’ নামেই যিনি সর্বাধিক পরিচিত। গতকাল শুক্রবার ছিল দাদাভাইয়ের ৮৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত কচি-কাঁচার ভবন্রেরোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি সংসদ আয়োজন করে এক আলোচনা অনুষ্ঠানের।গতকাল বিকেলে কচি-কাঁচার ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব্রকরেন বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। অসুস্থ হয়েও তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দাদাভাইয়ের প্রতি তাঁর শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করলেন। তিনি বলেন, বিজ্ঞানমনস্ক, গণতান্ত্রিক মানসিকতাসম্পন্ন, ধর্মনিরপেক্ষ-অসাম্প্র্রদায়িক এবং যুক্তিবাদী ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন কচি-কাঁচার মেলা। আর মেলার শিশু-কিশোরদের নিয়ে কাজ করেছেন আমৃত্যু।শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনা করেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক শফিউল আলম, শিল্পী হাশেম খান। তাঁরা শোনালেন দাদাভাইয়ের কাজের কথা, সৃষ্টির কথা। শামসুজ্জামান খান বলেন, দাদাভাই তাঁর এই কর্ম্রেসঙ্গী হিসেব্রেপেয়েছিলেন কবি সুফিয়া কামাল, শিল্পাচার্য্রজয়নুল আবেদিন, অজিত কুমার গুহ, নীলিমা ইব্রাহিমসহ দেশের বিশিষ্ট্রঅনেককে। শিশুদের বাংলাদেশ সম্পর্ক্রেসচেতন করার জন্য্রকচি-কাঁচার মেলার ছোট শিশু-কিশোরদের নিয়ে দেশের নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন দাদাভাই।অধ্যাপক আনিসুজ্জামান আক্ষেপ করে বলেন, দাদাভাই যে সুচিন্তিত পরিকল্পনা, পরিচ্ছন্ন চিন্তায় আধুনিক মানুষ গড়্রেতোলার লক্ষ্যে কাজ কর্রেগেছেন, তার যথার্থ্রমূল্যায়ন হয়নি।জাতীয় শিশু প্রতিযোগিতা পুরস্কার বিতরণজাতীয় শিশু প্রতিযোগিতা পুরস্কার-২০১০ গতকাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিশুদের সার্বিক উন্নয়ন ও অধিকার রক্ষায় সরকার সময়োপযোগী অনেক পরিকল্পনা ও কর্মসূচিও গ্রহণ করেছে। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। অনুষ্ঠানের সভাপতি শিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায়ে শিশুদের প্রতিভা অন্বেষণের একটা বড় সুযোগ সৃষ্টি হয়। এই প্রতিযোগিতা শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা বিকাশের মূল ক্ষেত্র। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে প্রধান অতিথি শিরীন শারমিন চৌধুরী জাতীয় পর্যায় ১৮০ জন প্রতিভাবান বিজয়ী শিশু ও চ্যাম্পিয়ন ট্রফি শিশুদের হাতে তুলে দেন। জাতীয় পর্যায় দুটি বিষয়ে নজরুলসংগীত ক গ্রুপ, ছড়াগান ক গ্রুপে প্রথম স্থান লাভ করে ও লোকসংগীত ক গ্রুপে তৃতীয় স্থান অধিকারী রাকিন আবছার খান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে। সাজেদ-সালমার দ্বৈত অ্যালবামরবীন্দ্রসংগীতশিল্পী সাজেদ আকবর ও সালমা আকবরের অ্যালবাম তুমি আমার চির কালের প্রকাশিত হলো গতকাল। গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পীরা তাঁদের নতুন অ্যালবাম থেকে বেশ কিছু গানও গেয়ে শোনান।অনুষ্ঠানের শুরুতে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সংসদ উপনেতা সাজেদা চৌধুরী এবং বিশেষ অতিথি তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সিডিটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান গীতাঞ্জলি।অনুষ্ঠানে সংগীত পরিবেশনা পর্বে দুই শিল্পী দ্বৈত কণ্ঠে পরিবেশন করেন ‘প্রতিদিনও আমি হে জীবন স্বামী’। এরপর সালমা একে একে গেয়ে শোনান ‘তুমি ডাক দিয়েছো কোন সকালে’, ‘একি সুন্দর শোভা’, ‘কেন সারা দিন ধীরে’, ‘আহা তোমার সঙ্গে’ প্রভৃতি গান। সাজেদ গেয়ে শোনান ‘কোথা বাইরে দূরে’, ‘চৈত্র পবনে মম চিত্ত বনে’, ‘আকাশে দুই হাতে প্রেম’, ‘আর কত দূরে’ প্রভৃতি।