৮৬ দালাল শনাক্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে গত বুধবার বাংলাদেশে ফিরিয়ে আনা ৪৮ জন অভিবাসনপ্রত্যাশীর সবাই গতকাল শুক্রবার বাড়ির পথে রওনা হয়েছেন।
পুলিশ জানায়, ওই ৪৮ জনকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রেখে জিজ্ঞাসাবাদ করে মানবপাচারে জড়িত ৮৬ জন দালালের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের বাড়ি কক্সবাজার, যশোর, নারায়ণগঞ্জ, পাবনাসহ ১৮টি জেলায়। বুধবার ফেরত আসা ব্যক্তিদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক পাঁচজনকে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বাড়ি ফেরত পাঠানো হয়েছে। বাকি ৪৩ জনকে গতকাল দুপুরে ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁরা নিজ নিজ বাড়ির পথে রওনা হন।