প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি এবং সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম জহিরুল হক। এতে সভাপতিত্ব করেন আরেক সাবেক ছাত্র ও বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) ব্যবস্থাপনা পরিচালক কে এম নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম জজ আবু জাফর নোমান।