৮৭ বিদ্যালয়ে পানীয় জলের অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনিসংহের নান্দাইল উপজেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা নেই। অনেক বিদ্যালয়ে নলকূপের দেখা মিললেও সেগুলোতে যন্ত্রাংশ নেই। ফলে দীর্ঘদিন ধরে সেগুলো অকেজো পড়ে আছে। কোনো কোনো বিদ্যালয়ে সংস্কারের অভাবে নলকূপ অব্যবহূত পড়ে আছে।এ ছাড়া পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক বিদ্যালয়ের চালু নলকূপ দিয়েও পানি উঠছে না। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এ সমস্যার কথা স্বীকার করে জানায়, বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে।খোঁজ নিয়ে ও প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৭৩টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমদাদুল হক বলেন, ‘ওয়াটার এইড’ নামে বেসরকারি একটি সংস্থা ৬৮টি প্রাথমিক বিদ্যালয়ে গভীর নলকূপ স্থাপন ও স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবস্থা চালু করেছে।স্কুলফিডিং কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী এস এম কামরুল ইসলাম জানান, পুষ্টিসমৃদ্ধ বিস্কুট খাওয়ার পর শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পান করতে হবে। না হলে হজমে বিপত্তি ঘটতে পারে। এ জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বাড়ি থেকে বোতলে করে পানি আনতে বলা হয়েছে। নান্দাইলের বিভিন্ন স্থানে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির জন্য লোকজনকে ছোটাছুটি করতে হচ্ছে। সে কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে বোতলে করে পানি নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রতি মাসের সভায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা নলকূপ না থাকার বিষয়ে প্রতিবেদন জমা দিচ্ছেন। কিন্তু এ সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের কোনো ক্ষমতা নেই। আমরা শুধু প্রতিবেদনের সারসংক্ষেপ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিই।’