৮৭টি সংসদীয় আসনে পরিবর্তনের প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম সংসদ নির্বাচন সামনে রেখে ৮৭টি সংসদীয় আসনে পরিবর্তন আনার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়।নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব বিশ্বাস লুৎফুর রহমান জানান, নবম সংসদের ৩০০ আসনের মধ্যে অন্তত ৮৭টি আসনে পরিবর্তন আনা হচ্ছে।এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ জানান, ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণসংক্রান্ত খসড়া প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ১০ মার্চের মধ্যে দাবি-আপত্তি জানাতে হবে।