প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত কয়েক বছরে উটের জকি হিসেবে কাজ করতে গিয়ে যে ৮৭৯ জন বাংলাদেশি শিশু আহত হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সরকার তাদের এ পর্যন্ত ১৩ লাখ ৩০০ ডলার ক্ষতিপূরণ দিয়েছে। খবর বাসসের।সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স গাজী আবদুল্লাহ আসুরের নেতৃত্বে সে দেশের দুই সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান।