প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর শুরু হবে। ওই দিন কলা অনুষদভুক্ত খ ইউনিটের পরীক্ষা হবে। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের পরীক্ষা ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ভর্তির আবেদন প্রক্রিয়া ২০ আগস্ট থেকে শুরু হয়ে ৬ সেপ্টেম্বর রোববার পর্যন্ত অব্যাহত থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।