প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যা মামলায় আগামী ৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ধার্য দিনে মামলার তদন্তকারী সংস্থা ডিবি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন এ তারিখ নির্ধারণ করেন। এর আগে ৮ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে জুলহাস মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন কলাবাগান থানায় এ মামলা করেন। আদালত প্রতিবেদক