৯ কর্মকর্তাকে তলব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল-মার্ক কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধানে জনতা ব্যাংকের মহাব্যবস্থাপকসহ (জিএম) নয়জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। দুদকের পরিচালক ও এ-সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলী গতকাল বুধবার তাঁদের এ নোটিশ পাঠান। দুদকের সূত্র জানায়, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে ওই নয়জন কর্মকর্তাকে ১০ ও ১১ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।