৯ কেন্দ্রে ৮৪ ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জহিরাবাদ ইউপির ৯টি ভোটকেন্দ্রে বিএনপির চেয়ারম্যান প্রার্থী পেয়েছেন ৮৪ ভোট। উপজেলা নির্বাচন কার্যালয়ের ফলাফলের শিট ঘেঁটে দেখা যায়, ওই ইউপির ৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৯ হাজার ৩৪৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আলী আক্কাছ বাদল ৫ হাজার ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঞ্জুর মোর্শেদ পান ১ হাজার ৫৩৩ ভোট। বিএনপির চেয়ারম্যান প্রার্থী সোলায়মান পান ৮৪ ভোট। নাওভাঙা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি কোনো ভোট পাননি।
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি