১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে বন্ধ থাকা ফেরি ১১ ঘণ্টা পর চলাচল শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ নৌপথটিতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘক্ষণ ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝনদীতে ১০টি ফেরি কয়েক শ যান নিয়ে আটকা পড়েছিল।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহব্যবস্থাপক চন্দ্র শেখর রায় প্রথম আলোকে জানান, ঘন কুয়াশার কারণে গতকাল রাত ১১টার দিকে নৌপথটিতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ কারণে ১০টি ফেরি মাঝনদীতে নোঙর করে রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়।