৯ জানুয়ারি থেকে নৌযান-শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান-শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ, নৌপথের নিরাপত্তা ও নাব্যতা নিশ্চিত করা এবং মেরিন কোর্টের ‘হয়রানি’ বন্ধসহ ১৬ দফা দাবিতে ৯ জানুয়ারি থেকে কর্মবিরতি ডেকেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।গতকাল রোববার সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় শ্রমিক নেতারা এ সিদ্ধান্ত নেন। সভায় নেতারা বলেন, গত বছরের ৪ মার্চ ১৬ দফা দাবি পেশ করার পর ৮ জুলাই থেকে কর্মবিরতিতে যাওয়ার আগে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি পূরণের চুক্তি করে। কিন্তু পাঁচ মাস পার হলেও তা পূরণ করা হয়নি। বাজারদরের ঊর্ধ্বগতি এবং বাড়িভাড়াসহ সব খরচ বাড়লেও শ্রমিকদের বেতন বাড়ানো হচ্ছে না। এ জন্য ৮ জানুয়ারি মধ্যরাত বা ৯ জানুয়ারি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ঢাকার আঞ্চলিক কমিটির সভাপতি আবদুল মালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা আবু সাঈদ প্রমুখ। বিজ্ঞপ্তি।