৯ জুলাই পবিত্র শবে মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ জুলাই, শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ উদ্যাপিত হবে। গতকাল রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।সভায় সব জেলা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানানো হয়, গতকাল রজব মাসের চাঁদ দেখা গেছে। এ অনুযায়ী আগামী ৯ জুলাই, ২৬ রজব ১৪৩১ হিজরি শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র শবে মিরাজ উদ্যাপিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বকর সিদ্দিক, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামাল উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।