৯ ডিসেম্বর পবিত্র আখেরি চাহার শোম্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আকাশে গতকাল বৃহস্পতিবার ১৪৩৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ১৩ নভেম্বর, শুক্রবার পবিত্র মহররম মাসের ৩০ দিন পূর্ণ হবে। এ হিসাবে আগামী ৯ ডিসেম্বর, বুধবার ২৬ সফর সারা দেশে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে। খবর বাসসের।
ইসলামিক ফাউন্ডেশনে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বলা হয়, আগামীকাল শনিবার থেকে সফর মাস গণনা শুরু হবে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী।