৯ পৌরসভায় ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ছয়টি জেলার নয়টি পৌরসভায় আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন সরকারের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির মনোনীত প্রার্থীরা ‘হাতুড়ি’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির মনোনীত প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠায় দলটি। ওয়ার্কার্স পার্টি রাজশাহীর কাটাখালী পৌরসভায় মাহবুবুর রহমান ও দুর্গাপুরে শামিনূল ইসলাম; নাটোর পৌরসভায় মাহবুব আলম ও গুরুদাসপুরে সুলতান আহাম্মেদ; নড়াইল পৌরসভায় পারভেজ আলম, মৌলভীবাজার পৌরসভায় সৌমিত্র দেব, বরিশালের বানারীপাড়া পৌরসভায় মন্টু লাল কুণ্ডু, মুলাদীতে সেলিম চাকলাদার এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় মতিন মোল্যাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে।
নয়টি পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করা প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা প্রথম আলোকে বলেন, ‘যেখানে আমাদের অবস্থান ভালো, শুধু সেখানে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে।’