৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কারাগারে আটক নয়জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)৷ গতকাল বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সঙ্গে বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়৷
তাঁরা হলেন আবু সাঈদ, শাহাদত, জাইদুল ইসলাম, সানোয়ার হোসেন, বাবুল করিম, তাজুল হোসেন, হাবিবুর রহমান, রাসেল আলী ও জোগেশ পাল৷ তাঁদের রৌমারী থানা থেকে আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে৷ ভারতের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করার পর তাঁদের ফেরত পাঠানো হয়৷
পুলিশ ও বিজিবি জানায়, গত কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার সময় বিএসএফ তাঁদের আটক করে৷ পরে ভারতীয় আইন অনুযায়ী তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়৷