৯ মে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানি আদালত আগামী ৯ মে ধার্য করেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ তারিখ ধার্য করেন।জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বছরের ১ মার্চ আয়কর ফাঁকির অভিযোগে এ মামলা করে। আদালত মামলাটি গ্রহণ করে কোকোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কোকোর পক্ষে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৯ জুন আয়কর ফাঁকির মামলাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।