৯ মে এসএসসির ফলাফল প্রকাশের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ মে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি।গতকাল রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটিরও চেয়ারম্যান। তাসলিমা বেগম বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছি। এখন প্রধানমন্ত্রী যদি এই তারিখ অনুমোদন করেন, তাহলে ওই দিন ফলাফল প্রকাশ করা হবে।’সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। সে অনুযায়ী ৯ মে ফলাফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে তা গত মাসে শেষ হয়।