৯ মে ঢাকায় প্রতিবাদী নারী গণসমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৯ মে বেলা তিনটায় রাজধানীর তোপখানা রোডে প্রতিবাদী নারী গণসমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার প্রতিবাদী নারী গণসমাবেশের কার্যকরী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। গতকাল প্রতিবাদী নারী গণসমাবেশের পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।‘অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই’—এই দাবিতে এ নারী সমাবেশটি হওয়ার কথা ছিল ২৭ এপ্রিল। সাভারে ভবনধসের ঘটনায় সমাবেশটি স্থগিত করা হয়। বিজ্ঞপ্তি।