৯ রাইফেল ব্যাটালিয়নে সাক্ষ্য গ্রহণ ফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির মারিশ্যায় 9 রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় ৭৫ জন জওয়ানের বিরুদ্ধে বিডিআর আইনে করা মামলায় সাক্ষ্য গ্রহণ আবার শুরু হয়েছে। গতকাল সোমবার ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।বিডিআরের রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-এ এই সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণকালে বিডিআর জওয়ান ফাইজুল ইসলাম ও মঞ্জুর হোসেন নিজেদের দোষ স্বীকার করে বক্তব্য দেন। এর আগে গত বছরের ৪ মে পর্যন্ত এ মামলায় ১০ জন বেসামরিক লোকসহ ২৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।