৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজধানীর ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির যে নয়জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছিল, তা প্রত্যাহার করেছে কলেজ কর্তৃপক্ষ। তবে বহিষ্কার করা দুই শিক্ষার্থীর শাস্তি বহাল রয়েছে।
কলেজের অধ্যক্ষ আবু সাঈদ গতকাল শনিবার এই তথ্য জানিয়ে বলেন, ওই শিক্ষার্থীরা তাদের ভুলের জন্য ক্ষমা চাওয়ায় কলেজ কর্তৃপক্ষ ভর্তি বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তবে বাকি দুজনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া এ বিষয়ে যেহেতু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি তদন্ত কমিটি গঠন করেছে, তাই নতুন করে তারা আর কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তদন্তের পর পরবর্তী সময়ে পদক্ষেপ নেওয়া হবে।
মাউশির তিন সদস্যের তদন্ত কমিটির একজন সদস্য গতকাল বলেন, আজ রোববার তাঁরা কলেজে গিয়ে তদন্তকাজ শুরু করবেন। ১২ মে কলেজ কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও নয় শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছিল।