হবিগঞ্জের শাহজিবাজার গ্যাসভিত্তিক বিদ্যু ৎ উ ৎপাদন কেন্দ্রের নয়টি ইউনিটের মধ্যে একে একে সাতটি ত্রুটিজনিত কারণে বন্ধ হয়ে গেছে। এতে ১৭৪ মেগাওয়াট উ ৎপাদন ক্ষমতাসম্পন্ন এ বিদ্যু ৎকেন্দ্র থেকে বর্তমানে মাত্র ৬৫ মেগাওয়াট বিদ্যু ৎ জাতীয় গ্রিডে যাচ্ছে।এ কেন্দ্রের দায়িত্বে থাকা প্রকৌশলীরা বলছেন, অতি পুরোনো এ কেন্দ্রের বিকল ইউনিটগুলো সচল করতে যে অর্থ ব্যয় হবে, তার চেয়ে পরিকল্পিতভাবে নতুন কেন্দ্র স্থাপন আরও সহজ হবে। হবিগঞ্জ শাহজিবাজার বিদ্যু ৎ উ ৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, ১৯৬৮ সালে সাতটি ইউনিটে এ কেন্দ্রটি স্থাপন করা হয়। এর উ ৎপাদনক্ষমতা শুরুতে ছিল ১০৪ মেগাওয়াট। স্থাপিত এ মেশিন ও যন্ত্রাংশের মেয়াদ ধরা হয় ২০ বছর। অর্থা ৎ ১৯৮৮ সাল পর্যন্ত। তবে এ মেশিনগুলো বিকল হয়ে ২০০০ সালের মধ্যে একে একে পাঁচটি ইউনিট অকেজো হয়ে পড়ে। মাত্র দুটি সচল ইউনিট নিয়ে কোনো রকমে চলে এ কেন্দ্রটি। এ সমস্যার কারণে জাতীয় গ্রিডে সংকট দেখা দেয় বিদ্যুতের।এদিকে ২০০১ সালের দিকে ২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ ও ৬ নম্বর ইউনিট এক কোটি টাকা ব্যয় করে পুনরায় চালু করা হয়। পাশাপাশি একই বছরের শেষের দিকে ৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৮ ও ৯ নম্বর ইউনিট চালু করা হয় একই পরিমাণ অর্থ ব্যয় করে। কিছুদিন চলার পর ৯ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে পড়ে ত্রুটিজনিত কারণে।এদিকে গত ৩০ জুলাই ৫ নম্বর ও সর্বশেষ ২১ আগস্ট ৬ নম্বর ইউনিটে ত্রুটি দেখা দেয়। অনেক চেষ্টা করেও স্থানীয় প্রকৌশলীরা এ দুটি ইউনিট চালু করতে পারেননি। তাঁরা জানান, রোটার গ্রাউন্ডিং সমস্যার কারণে ইউনিটগুলো বন্ধ হয়ে গেছে। এ ছাড়া আগে থেকেই ১, ২, ৩ ও ৪ নম্বর ইউনিট বন্ধ রয়েছে।বর্তমানে সচল থাকা ৮ ও ৯ নম্বর ইউনিট থেকে মাত্র ৬৫ মেগাওয়াট বিদ্যু ৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।হবিগঞ্জ শাহজিবাজার বিদ্যু ৎ উ ৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক ও প্রকৌশলী ধূর্জটিপ্রসাদ সেন কেন্দ্রের পুরোনো সাতটি ইউনিট বিকল হয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এগুলোর মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন এগুলো মেরামত করতে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, তার চেয়ে একই পরিমাণ অর্থে নতুন কেন্দ্র চালু করা সম্ভব। এ ছাড়া পুরোনো মেশিনে বিদ্যু ৎ উ ৎপাদন করতে প্রতি ইউনিট বিদ্যু ৎ উ ৎপাদনের জন্য গ্যাস ব্যবহূত হয় দশমিক ৩৬ ঘনমিটার। নতুন ও আধুনিক মেশিনে একই ইউনিটে গ্যাস লাগবে দশমিক ২৭ ঘনমিটার। এতে গ্যাস সাশ্রয় হবে ৯ ঘনমিটার।ব্যবস্থাপক আরও জানান, একই এলাকায় ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন বিদ্যু ৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।