৯টি ট্রাস্ট ফান্ড থেকে ১৯ শিক্ষার্থীকে বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিচালিত নয়টি ট্রাস্ট ফান্ড থেকে বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত এক অনুষ্ঠানে এই বৃত্তি দেওয়া হয়।
ট্রাস্ট ফান্ডগুলো হলো মতিউর রহমান ট্রাস্ট ফান্ড, বেদুইন শামস-রাজিয়া খাতুন ট্রাস্ট ফান্ড, আশ্রাফউদ্দীন ট্রাস্ট ফান্ড, অস্ট্রেলিয়া মেরিট বৃত্তি, রওশন আরা রহমান ট্রাস্ট ফান্ড, রিনা চৌধুরী-মুনিবুর রেজা চৌধুরী ট্রাস্ট ফান্ড, মোহাম্মদ আশরাফুল করিম ট্রাস্ট ফান্ড, জরহাম আলী মোগল ট্রাস্ট ফান্ড ও মোল্লা মোহাম্মদ আবু কাওছার ট্রাস্ট ফান্ড।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন, অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।