৯টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরা ও খিলক্ষেতে ৯টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে অভিযানে নোংরা পরিবেশে রসমালাই তৈরি করার অপরাধে খিলক্ষেতের টাঙ্গাইল মিষ্টির দোকানকে ১ লাখ, পচা মাছ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে উত্তরা ৪ নম্বর সেক্টরের শপ অ্যান্ড সেপকে ৭৫ হাজার, ৩ নম্বর সেক্টরের বিসমিল্লাহ মিষ্টির দোকানকে ৩০ হাজার এবং ট্রেড লাইসেন্স না থাকায় ৯ নম্বর সেক্টরের ৫৯ নম্বর বাসায় থাকা রাসায়নিক গুদাম ডেক্সোড্রাইকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া উত্তরা ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারে আন্ডারগ্রাউন্ডে কাঁচাবাজারের ৫টি দোকানকে মাংস ও সবজির দাম বেশি রাখায় এবং দোকানে মূল্যতালিকা না থাকায় মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।