৯০ কোটি ৪০ লাখ টাকার বাজেট পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সালের সংশোধিত ও ২০১২-১৩ সালের ৯০ কোটি ৪০ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিনেটের অধিবেশনে এ বাজেট পাস করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে উপাচার্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সিনেটের ৩১তম অধিবেশন শুরু হয়। অধিবেশনে কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন ২০১১-১২ অর্থবছরের ৮৮ কোটি ৪০ লাখ টাকার সংশোধিত ও ২০১২-১৩ অর্থবছরের ৯০ কোটি ৪০ লাখ টাকার মূল বাজেট পেশ করেন। পরে সিনেট সদস্যদের সর্বসমঞ্চতিক্রমে এ বাজেট পাস করা হয়। এবার মূল বাজেটে পাঁচ কোটি ৯৪ লাখ টাকার ঘাটতি ধরা হয়েছে। বাজেটে শিক্ষার্থীদের বৃত্তি খাতে ৫৮ লাখ থেকে বাড়িয়ে ৬১ লাখ ৭৫ হাজার টাকা, চিকিৎসা খাতে ১৪ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ টাকা এবং গ্রন্থাগারের বই ক্রয় খাতে ২৮ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে।এ ছাড়া অধিবেশনে তিনটি ক্যাটাগরিতে সিনেট থেকে সিন্ডিকেট ও অর্থ কমিটি নির্বাচন ২০১২-এ ‘গণতান্ত্রিক, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী’ ও ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ উভয় প্যানেল থেকে চারজন সিনেট সদস্য নির্বাচন করেন। নির্বাচনে ‘বঙ্গবন্ধুর অদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী’ প্যানেল থেকে মোহামঞ্চদ জাহাঙ্গীর হোসেন, তোফায়েল আহমদ চৌধুরী এবং সাদেকা সুলতানা সিনেট সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এ ছাড়া উভয় প্যানেল থেকে সিনেট সদস্য মো. মোতাহার মোল্লাকে সমর্থন দেওয়া হলে তিনি সিন্ডিকেট সদস্য নির্বাচিত হন। সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, শিক্ষা ও গবেষণা খাতকে গুরুত্ব দিয়ে বাজেট পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।