৯০ ভরি সোনা নিয়ে গৃহকর্মী চম্পট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার নবাবগঞ্জে গতকাল শনিবার রাতে এক ব্যবসায়ীর মেয়েকে অচেতন করে বাসা থেকে ৯০ ভরি সোনার গয়না নিয়ে গেছে এক গৃহকর্মী। মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, তৈরি পোশাক ব্যবসায়ী মাহবুবুর রহমান পরিবারের কয়েকজনকে নিয়ে গতকাল সন্ধ্যার পর বেড়াতে যান। বাসায় রেখে যান মেয়ে মিতু ও গৃহকর্মী এমরোন বেগমকে। তাঁরা রাত ১০টার দিকে ফিরে বাইরে থেকে ঘরের দরজায় সিটকিনি লাগানো দেখেন। পরে তাঁরা ঘরে ঢুকে মিতুকে অচেতন অবস্থায় পান। খবর পেয়ে লালবাগ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।