৯০ লাখ প্রবাসীকে এমআরপি দেওয়া নিয়ে চ্যালেঞ্জে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৯০ লাখ প্রবাসী বাংলাদেশিকে আগামী নভেম্বরের মধ্যে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) দেওয়া যাবে কি না তা নিয়ে সরকার নিশ্চিত নয়। গতকাল মঙ্গলবার সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, এ নিয়ে সরকার চ্যালেঞ্জে পড়েছে।
সাংসদ ইসরাফিল আলমের সম্পূরক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, বিদেশে যাঁরা কাজ করছেন তাঁদের জন্য এমআরপি খুবই দরকারি। এ বছরের নভেম্বরের মধ্যে এমআরপি দিতে না পারলে সনাতন পাসপোর্টধারীরা অবৈধ হয়ে যাবেন। এ অল্প সময়ের মধ্যে প্রবাসীর হাতে এমআরপি দেওয়া নিয়ে চ্যালেঞ্জে পড়েছে সরকার।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রবাসীদের দূতাবাসে আসতে হবে না। আমাদের ৩০টি ভ্রাম্যমাণ টিম ক্যামেরা ও ল্যাপটপ নিয়ে প্রবাসীদের এলাকায় চলে যাবেন। সেখানে তাঁদের তথ্য সংগ্রহ করা হবে। এ লক্ষ্যে আউট সোর্সিং করা হয়েছে। আশা করি নভেম্বরের মধ্যেই সবাইকে এমআরপি দিতে সক্ষম হব।’