প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর এলাকার রুহুল মণ্ডলের বাড়িতে গত মঙ্গলবার বিকেলে একটি মুরগিকে সাপে কামড়ায়। এর পর থেকে বাড়ির সদস্য ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার দুপুরে রুহুল আমিন সাপুড়ে দাদরুল মল্লিককে ডেকে আনেন। সাপুড়ে ওই বাড়ির একটি পরিত্যক্ত মাটির ঘর খুঁড়ে একে একে ছোট-বড় ৯০টি গোখরা সাপ উদ্ধার করেন। পরে তিনি সাপগুলো নিয়ে চলে যান।