৯০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দুই গ্রামে তিতাসের ৯০০টি অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের কর্তৃপক্ষ তেলিরচালা ও নুরবাগ গ্রামে এ অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন চন্দ্রা আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সুরুয আলম। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপক আরিফ মাহমুদ, সহকারী প্রকৌশলী বিধান চন্দ্র পাল, সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন প্রমুখ।
তিতাস কর্তৃপক্ষ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলছে।