৯২ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের ১১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৯২টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। ২৩ এপ্রিল এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। থানা সূত্রে জানা গেছে, কেন্দ্রের অতীত ‘রেকর্ড’, অবস্থান, যাতায়াতে সমস্যা, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে উপজেলার ১৩টি ইউনিয়নের ১১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৯২টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ৫৫টি অত্যধিক ঝুঁকিপূর্ণ, ৩৭টি ঝুঁকিপূর্ণ এবং বাকি ২৫টি কেন্দ্রকে সাধারণ হিসেবে ধরা হয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, এক কথায় অত্যধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ, সাধারণসহ প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে। এ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ পুলিশ দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিচারিক ও নির্বাহী হাকিমগণও মাঠে থাকবেন।