৯৩ গ্রাম পুলিশ পেলেন নতুন পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার ৯৩ জন গ্রাম পুলিশের মধ্যে পোশাক ও সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম নুসরাত সুলতানা তাঁর কার্যালয়ে ওই সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে রয়েছে ১৪৪টি জামা, ১৪৪টি প্যান্ট, ৪২টি শাড়ি, ৪২টি ব্লাউজ, ৪২টি পেটিকোট, ৯৩টি টর্চলাইট, ৯৩ জোড়া জুতা, ৭২টি সোয়েটার, ২১টি কার্ডিগান ও ৯৩টি রেইনকোট।