৯৩ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৯৩ জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে চেক বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দীন সম্মেলনকক্ষে জেলা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত। কল্যাণ ট্রাস্টের সভাপতি জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম গোলাম কিবরিয়া, সিভিল সার্জন সামসুদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে মোট ১১ লাখ ২০ হাজার ৮০০ টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে নবম শ্রেণি থেকে শুরু করে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত তিনটি গ্রুপে মোট ৯৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে বার্ষিক ৮০০, ১ হাজার ও ১ হাজার ২০০ টাকা করে দেওয়া হয়।