৯৪ শতাংশ ভোট পেয়ে বিজয়ী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবদুল ওহাব মাতুব্বর প্রদত্ত ভোটের ৯৪ দশমিক ৩২ শতাংশ পেয়েছেন৷
তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী মো. এনায়েত হোসেন পেয়েছেন ৪৯২টি ভোট৷ এনায়েত হোসেন অভিযোগ, জালিয়াতি করে ওহাবকে জেতানো হয়েছে৷
তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দাবি করেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা যে বাড়ছে—এ উপনির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হলো৷